লামায় মালিকানাধীন পলাতক হাতি আটক করে মালিকের কাছে ফেরত

সংগৃহীত ছবি

জাতীয়

লামায় মালিকানাধীন পলাতক হাতি আটক করে মালিকের কাছে ফেরত

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২২

লামার এক কাঠ ব্যবসায়ীর মালিকানাধীন পালিত হাতি পালিয়ে গহিন বনে চলে যায় গত ৮ মার্চ। আজ বিকালে বঙ্গবন্ধু সাফারি পার্কের সহায়তার ট্রাংকুলাইজারের সাহায্য অবশ করে হাতিটিকে আটক করে মালিকের কাছে ফিরে দেওয়া হয়েছে। ফলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

জানা গেছে, লামার হেডম্যান পাড়া পাইন্যারঝিরির মূখে হাতি আলী বাহাদুর হাতির মালিক আবদুল মালেকের গাছ টানা কাজে নিয়োজিত ছিল। গত ৮ মার্চ ওই হাতিটি বন্যহাতির আচরণ করে এক ব্যক্তিকে হত্যা করে গহিন বনে চলে যায়। হাতির মালিক হাতিটি উদ্ধারে বন বিভাগের সহায়তা কামনা করে।

চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, লামা কাঠ ব্যবসায়ী আবদুল মালেকের মালিকানাধীন আলী বাহাদুর নামের একটি হাতি নিয়ে পাহাড়ে গাছ টানার কাজে ব্যবহার করে আসছিল। গতকাল হাতিটি উদ্ধারে হাতির মালিক আবদুল মালেক বন বিভাগের সহায়তা কামনা করে। তার আবেদনের প্রতি সাড়া দিয়ে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকারনাইন এর নেতৃত্বে গতকাল ৯ মার্চ বিকালে লামার হেডম্যান পাড়া পাইন্যারঝিরির মূখ থেকে ট্রাংকুলাইজারের সাহায্য অবশ করে হাতিটিকে আটক করে মালিকের কাছে হস্তান্তর করে। হাতিটির বয়স ৩৫ বছর। তার উজন প্রায় সাড়ে ৪ টন, পুরুষ হাতি।

মালিকের হাত থেকে হাতি মানুষ হত্যা করে চলে যাওয়ার কারণে স্থানীয়দের মাঝে এক আতংক দেখা দেয় উপজাতী ও বাঙ্গালীদের মাঝে। গতকাল হাতিটি উদ্ধার হওয়ার কারণে স্থানী লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads