চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ওসিসহ আহত ২০

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ওসিসহ আহত ২০

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২২

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে শহরের নতুনবাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। সেখানে উপস্থিত পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ কমপক্ষে ২০জন কম-বেশী আহত হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করে। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বিএনপি কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপে আমাদের ৮-১০জন পুলিশ সদস্য আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads