মোস্তাফিজুর রহমান টিপু:
বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিটের যুব পলিসির নিয়ম ভঙ্গ ও যুব স্বেচ্ছাসেবক আচরণবিধি ভঙ্গ করার দায়ে নিজাম উদ্দিন মোহনকে যুব প্রধান থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ই অক্টোবর রবিবার বেলা ১টায় রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ০৮ অক্টোবর ইউনিটের ভাইস চেয়ারম্যানের সাক্ষরিত আদেশক্রমে এই সিদ্ধান্ত হয়। একই সাথে তাকে যুব সদস্য পদ থেকেও আজীবন বহিস্কারের সিদ্ধান্ত হয়েছে।
কার্য নির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ইউনিট সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক, জহিরুল ইসলাম শিমুল, সেলিম উদ্দিন নিজামী, মিজারুর রহমান হিরণ, আক্তার হোসেন সাগর, মামুনুর রশিদ, ইউনিট কর্মকর্তা নাছরিন আক্তার।
সভায় বলা হয় নিজাম উদ্দিন মোহন যুব পলিসির নিয়ম ভঙ্গ ও যুব স্বেচ্ছাসেবক আচরণবিধি ভঙ্গ করে ইউনিটের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে। এ সময় ইউনিটের প্রতীক সম্মলিত টি-শার্ট ব্যবহার করে। বহিস্কৃত মোহন লক্ষ্মীপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে।





