নাটোর প্রতিনিধি:
এক শ্রমিককে হঠ্যাৎ করে নাটোর ও রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পাঁচ ঘন্টা পর পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নাটোরের সামির চয়েজ, তুহিন পরিবহন, ও আকিব এন্টারপ্রাইজ রাজশাহী থেকে ছেড়ে আসা অন্ত রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহীর শ্রমিকরা । পরে নাটোর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সকাল সাতটার দিকে রাজশাহী মালিকের বেশ কয়েকটি গাড়ি হরিশপুর টার্মিনালে আটকে রাখে। বিষয়টি ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তা এবং এ দুই জেলার মালিক- শ্রমিক নেতৃবৃন্দরা দুপক্ষের বৈঠকের পর সকাল দশটার পরে বাস চলাচল স্বাভাবিক হয়।
নাটোর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া জানান, তিন দিন আগে নাটোর মালিকের রাজকীয় পরিবহনের কর্মচারিকে পরিবহনের একটি লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় রাজকীয় পরিবহনের এক শ্রমিককে রাজশাহীতে মারধর করে সেখানকার দ্বীপ পরিবহনের শ্রমিকরা।
এর জেরে ধরে শনিবার দ্বীপ পরিবহনের কর্মচারিকে নাটোরে মারধর করে নাটোরের শ্রমিকরা। এ ঘটনায় নিরাপত্তার আশঙ্কায় রোববার সকাল থেকে দুই জেলায় নিজেদের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে দুপক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে বাস চলাচলা শুরুর ঘোষণা দেন।
বর্তমানে সব ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, দুপক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে বাস চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।





