রায়পুরায় গরুসহ দুই চোর আটক

সংগৃহীত ছবি

সারা দেশ

রায়পুরায় গরুসহ দুই চোর আটক

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর, ২০২০

নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর থেকে চোরাই গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। রবিবার রাত ৩টায় স্থানীয়রা তাদের আটকের পর পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে জিল্লু মিয়া (৪৫) ও মৃত মরম আলীর ছেলে কামাল মিয়া (৫০)। ওই সময় স্থানীয়দের ধাওয়ায় কামাল (৩৮) ও দুই অজ্ঞাত চোর পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভুগীরা জানায়, গত রাতে উপজেলার চান্দেরকান্দির কড়ইতলার পলাশ মিয়ার বাড়ি থেকে একটি ষাড় ও মির্জাপুরের সাধুনগর এলাকার কবির মিয়ার বাড়ি থেকে একটি ষাড় বাছুর চুরি হয়। পরে গরু দুটির সন্ধানে এলাকায় মাইকিং করেন তারা। ওই রাতে গরুসহ অজ্ঞাত পাঁচ ব্যক্তি উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর দিয়ে যাচ্ছিলেন। তখন চোর সন্দেহে তাদেরকে ধাওয়া করেন স্থানীয়রা। ওই সময় তাদের হাতে জিল্লু ও কামাল আটক হলেও অপর তিনজন পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে চোরাই গরুসহ ওই দুইজনকে থানায় নিয়ে আসে।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গরু দুটি তাদের মালিকের কাছে হস্তান্তর করা হবে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads