শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে আলোচনা সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে আলোচনা সভা

  • বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বিশ^নাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন।

পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মণিকাঞ্চন চৌধুরী,বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. শামীম হোসেন, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ প্রমূখ। এ সময় পরিষদের সদস্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads