যুবলীগকে যুবকদের অলঙ্কার হিসেবে গড়ে তুলতে চাই: এইচ এম আল আমিন আহমেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

যুবলীগকে যুবকদের অলঙ্কার হিসেবে গড়ে তুলতে চাই: এইচ এম আল আমিন আহমেদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ নভেম্বর, ২০২০

‘টেকনাফ থেকে তেঁতুলিয়া যুবলীগকে যুবকদের অলংকার হিসেবে গড়ে তোলতে কাজ করতে চাই’। সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন কেন্দ্রীয় যুবলীগের নব-গঠিত কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার কাছে শুধু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নয়, প্রতিজ্ঞা করেছি যতদিন যুবলীগের পতাকাতলে থাকবো ততদিন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো।

যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এবং সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যুব সমাজকে উজ্জীবিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ছাত্রলীগ থেকে অর্জিত জ্ঞান শ্রম ত্যাগ মেধাকে কাজে লাগিয়ে যুবলীগকে যুবকদের অহংকার হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এদিন কেন্দ্রীয় যুবলীগের নব-গঠিত কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, মো. রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads