মধু সংগ্রহ করতে গিয়ে বৃদ্ধসহ আহত ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মধু সংগ্রহ করতে গিয়ে বৃদ্ধসহ আহত ৩

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০২০

খাঁটি মধু পাওয়া বলতে গেলে এখন সোনার হরিণে পরিণত হয়েছে। কক্সবাজার জেলায় খাঁটি মধু কেজিপ্রতি হাজার টাকা। ভাগ্যক্রমে জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ মগনামা পাড়ার জৈনক আবদুল হাকিমের বাড়ির বড় একটি গাছে ২ মাস ধরে ঝুলে আছে মৌচাক।

আজ বুধবার সকালে হাকিমের পুত্র ফারুক (২৮) ও এজাহার আহমদ (৬৮) মধু সংগ্রহ করতে গাছে উঠে । মৌচাকে যখন আগুন দেয় তখন মৌমাছিগুলো ঘিরে ধরে এজাহারকে। সারা শরীরে হুল ফুটিয়ে দিতে থাকে এজাহারকে। এক পর্যায়ে গাছেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ সময় ফারুক ও নুরুল আলমের পুত্র ইউনুছ (৫৬) নামের অপর এক ব্যক্তিও মৌমাছির কামড়ে আহত হয়। বর্তমানে গুরুতর আহত এজাহার আহমদ চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads