মধুপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

মধুপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০২০

টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে মুন্নাছ আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বজ্রপাতে তিনি আহত হন।

স্থানীয় লোকজন আহত মুন্নাছ আলীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুন্নাছ আলী মধুপুর পৌর এলাকার দামপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ীর পাশের বিলে গরুর জন্য ঘাস কাটতে যায় মুন্নাছ আলী। এমন সময় বজ্রপাতে সে আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads