ভোলায় ৩৬ পুলিশকে আসামি করে আদালতে হত্যা মামলা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনা

ভোলায় ৩৬ পুলিশকে আসামি করে আদালতে হত্যা মামলা

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২২

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংর্ঘষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ জন পুলিশের নামে আদালতে হত্যা মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা করেন।

মামলার আইনজীবী আমিরুল ইসলাম বাছেত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় দাখিল করা হত্যা মামলায় উল্লেখ করা হয়, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী তেল গ্যাস মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারী সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ওসি (তদন্ত) আরমান হোসেনের গুলিতে নিহত হয়। এ ঘটনায় ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। আদালত আগামী ৮ আগস্টের মধ্যে ময়নাতদন্তের রিপোর্টসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন, যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হন। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন আহত হয়ে ঢাকা কমপ্যাথ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

এ সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads