৭ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন মেয়র টিটুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৭ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন মেয়র টিটুর

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২২

ময়মনসিংহের ২৭ নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণের ৪টি কাজের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।  প্রায় ২০ কোটি টাকার স্কিমের আওতায় এসব নির্মাণকাজের মোট ব্যয় প্রায় ৭ কোটি টাকা। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এসব কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা কাজের সমূহের মধ্যে রয়েছে- আকুয়া মঙ্গলবাড়ী রোড থেকে হাবুন ব্যাপারী মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন, আকুয়া মোড়লপাড়া সচিবের বাড়ি হতে মান্নান নেতার খলা পর্যন্ত রাস্তা এবং আকুয়া ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ হতে আমজাদ ব্যাপারীর বাড়ি ও ব্যাংকারের বাড়ি পর্যন্ত ড্রেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু অবকাঠামো উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন মেয়র।

এ সময় মেয়র টিটু বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এসব উন্নয়ন নগরবাসীর জন্য। চলমান এসব উন্নয়নকাজ চলাকালে যাতায়াতে সাময়িক অসুবিধা হতে পারে। বৃহত্তর স্বার্থে এ অসুবিধাকে মেনে নিয়ে ধৈর্যশীল আচরণ করতে হবে।

কাজের গুণগত মান রক্ষা কঠোর হওয়ার জন্য প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ দিয়ে মেয়র বলেন, জনগণের অর্থে নির্মিত সড়ক বা ড্রেন নির্মাণে কোন অনিয়ম-অভিযোগ পাওয়া গেলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনকালে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুল হক লিটন, ২৫,২৬,২৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয়রা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads