ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত যুবক

প্রতীকী ছবি

সারা দেশ

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত যুবক

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, যুবকটি রেললাইন দিয়ে হাটছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হয়ে মারা যায়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads