ডিবি পরিচয়ে ছিনতাই, পৌর কাউন্সিলরসহ আটক ৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ডিবি পরিচয়ে ছিনতাই, পৌর কাউন্সিলরসহ আটক ৫

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২২

ভুয়া ডিবি সদস্য পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে র‌্যাব-৬। এর মধ্যে চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা বিশ্বাস রয়েছেন। 

র‌্যাব-৬ খুলনা প্রেসব্রিফিং করেন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ বলেন, গত ১৮ ফেব্রুয়ারি র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও পোশাক পরে কতিপয় ব্যক্তি দস্যূতা সংঘঠনের প্রস্তুতি গ্রহণ করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর পাশে মেইন রোডে আসামি মোঃ মোস্তফা বিশ্বাস (৪৬) সুজন শীল (২৯) শরীফুল ইসলাম (৪২) মোশারফ হোসেন (৪০) মোঃ মাহবুবুর রহমান (২৭) গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকার ও ১ টি মোটর সাইকেলও জব্দ করা হয়। এরপর  ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায় আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছে তারা।

আসামিদের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, ১টি ওয়াকিটকি সেট, ২টি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশ ভুয়া আইডিকার্ড ১টিৱ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads