ভালুকায় বন্দুকযুদ্ধে নিহত ১

ময়মনসিংহ ম্যাপ

সারা দেশ

ভালুকায় বন্দুকযুদ্ধে নিহত ১

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহের ভালুকা থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৮) নামের এক চিহিৃত ডাকাত নিহত হয়েছেন।

আজ বৃহস্প্রতিবার বিকেলে ভালুকা থানার ওসি মঈন উদ্দিন এ প্রতিবেধককে জানান, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে ঘেরাও করে পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। আতœরক্ষার্থে পুলিশও ডাকাতদলকে লক্ষ করে গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সাদ্দামকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষণা করে।

নিহত সাদ্দাম হোসেন গফরগাঁও উপজেলার শিবগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে। সাদ্দাম ডাকাতের বিরুদ্ধে গফরগাঁও ও ভালুকায় থানায় ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে বলেও জানান ওসি মঈন উদ্দন জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads