মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অর্থদণ্ড দেন।
এসময় তিনি বেতকা বাজারে অভিযান চালিয়ে তালুকদার ষ্টোরকে ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৩৮ধারায় মূল্য তালিকা না থাকায় ১হাজার টাকা, মদিনা ষ্টোরকে ১হাজার টাকা, সোরহাব ষ্টোরকে ১হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে আমিন মেডিকেল কে ৫১ ধারায় ৪হাজার টাকা অর্থদন্ড দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন টঙ্গীবাড়ী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম, ক্যাবের সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, ক্যাব সদস্য জহিরুল ইসলাম ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে আসিফ আল আজাদ বাংলাদেশের খবরকে বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করে অর্থদন্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।





