আপডেট : ০৩ October ২০১৯
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অর্থদণ্ড দেন। এসময় তিনি বেতকা বাজারে অভিযান চালিয়ে তালুকদার ষ্টোরকে ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৩৮ধারায় মূল্য তালিকা না থাকায় ১হাজার টাকা, মদিনা ষ্টোরকে ১হাজার টাকা, সোরহাব ষ্টোরকে ১হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে আমিন মেডিকেল কে ৫১ ধারায় ৪হাজার টাকা অর্থদন্ড দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন টঙ্গীবাড়ী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম, ক্যাবের সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, ক্যাব সদস্য জহিরুল ইসলাম ও টঙ্গীবাড়ী থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে আসিফ আল আজাদ বাংলাদেশের খবরকে বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করে অর্থদন্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১