ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ১৩৮৪টি জামাত হবে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ১৩৮৪টি জামাত হবে

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২২

আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। মুসল্লিদের বরণে ঈদগাহ মাঠগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে ১৩৮৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে হবে ঈদের প্রধান জামাত।

ঈদ জামাতে নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। থাকবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭ শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্য ও র্যাব সদস্যরা মাঠে থাকবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads