আপডেট : ০৯ July ২০২২
আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। মুসল্লিদের বরণে ঈদগাহ মাঠগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে ১৩৮৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে হবে ঈদের প্রধান জামাত। ঈদ জামাতে নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। থাকবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭ শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্য ও র্যাব সদস্যরা মাঠে থাকবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১