ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আব্দুল জলিল (৩০) এর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের পক্ষে বাঘমারা থানা পুলিশ অফিসার বিরেন্দ্র এস মারাক ও গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প অফিসার বিজয় দত্ত নিহতের লাশ হস্তান্তর করেন।
বাংলাদেশের পক্ষে নিহতের লাশ গ্রহন করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ ও গোবরাকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হারুন অর রশিদ। এ সময় পুলিশ, বিএসএফ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল নিখোঁজ হন। সে পশ্চিম গোবরাকুড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র। ঐ দিন রাতে সীমান্তের কাছাকাছি পৌঁছলে বিএসএফ গুলি চালালে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, বৃহস্পতিবার বিকেলে আমরা লাশ গ্রহণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।





