আপডেট : ২৫ June ২০২০
ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আব্দুল জলিল (৩০) এর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের পক্ষে বাঘমারা থানা পুলিশ অফিসার বিরেন্দ্র এস মারাক ও গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প অফিসার বিজয় দত্ত নিহতের লাশ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে নিহতের লাশ গ্রহন করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ ও গোবরাকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হারুন অর রশিদ। এ সময় পুলিশ, বিএসএফ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল নিখোঁজ হন। সে পশ্চিম গোবরাকুড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র। ঐ দিন রাতে সীমান্তের কাছাকাছি পৌঁছলে বিএসএফ গুলি চালালে তার মৃত্যু হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, বৃহস্পতিবার বিকেলে আমরা লাশ গ্রহণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১