সারা দেশ

বিএনপির সাবেক ৩ সংসদ সদস্যসহ ১৩ জন গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২৩

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া \

কুষ্টিয়ায় নাশকতা মামলায় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ সাবেক তিন সংসদ সদস্যসহ ১৩জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত তিন সংসদ সদস্যরা হলেন, সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। বিএনপি কেন্দ্র ঘোষিত ৩ দিনের দেশ ব্যাপী  অবরোধের প্রথম দিনে পুলিশ, র‌্যাব ও বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বিএনপির দলীয় সুত্রে জানা গেছে, ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে  কুষ্টিয়া শহরের দাদাপুর সড়কে অবস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জেলা বিএনপির কায্যালয় থেকে বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীকে আটক করা হয়। এ সময় শহর যুবদলে সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন পিন্টুকেও আটক করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে তার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে রাতে ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন আহম্মেদ উজ্জলসহ গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের গোয়েন্দা সংস্থার এসপি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অফিচার ইনচার্জ) আশিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, দেশের মধ্যে হরতাল অবরোধের নামে যদি কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা চালায় তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। জনগনের যানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads