সারা দেশ

বাগেরহাটে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বাগেরহাটের শ্রীঘাটে অবস্থিত খুলনা বিভাগীয় শারিরীক শিক্ষা কলেজে এই সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খুলনা বিভাগীয় শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ আবদুল মালেক তালুকদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহম্মদ, ক্রীড়া সংগঠক সৈয়দ বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপু, প্রভাষক অবনী কুমার মন্ডল, রুমেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শরির ও মন ভাল থাকে। তাই লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে হবে।

অনুর্ধ-১৭ ও উন্মুক্ত ক্যাটাগরিতে জেলা পর্যায়ের এই প্রতিযোগীতায় বাগেরহাটের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ৯৩ জন প্রতিযোগী অংশ নেন। এই প্রতিযোগীতায় বিজয়ীরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগীয় অংশ নিবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads