বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে র্যাব-৬ খুলনার সদর কোম্পানি এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন আভিযানিক দলটি ফকিরহাটে সদরে অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটক ব্যাক্তির বাড়ি নীলফামারী জেলায়। এ সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলিমুজ্জামান।





