রাজনীতি

বিএনপি এখন খড়ার কবলে নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে.. ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি এখন খড়ার কবলে নির্বাচনে না গেলে তাদেরকে আইসিইউতে যেতে হবে। তিনি রবিবার বিকেলে কেরানীগঞ্জের ঘাটার ঢাকা জেলা আওয়ামীলীগ কতৃর্ক আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা। কার কার কি জনপ্রিয়তা প্রধানমন্ত্রীর কাছে এসিয়ার জমা আছে। পোষ্টার ব্যানার দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। জনগনের হ্রদয় যারা আছে তারাই নেতা। জনবিচ্ছিন্ন নেতা আমাদের দরকার নেই। কোন কোন নেতা আছে সে একাই একজন।
তিনি জনগনের উদ্দেশ্য বলেন, বিএনপির খবর কি? বিএনপি এখন খড়ার কবলে পরেছে। বিএনপি অসুস্থ হয়ে অচিরেই হাসপাতালে যাবে। বিএনপি নির্বাচনে না আসলে অচিরেই আইসিইউতে যাবে।
তিনি ফখরুল ইসলাম আলমগীরকে উদ্যোশ্য করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার লাফাতে শুরু করেছে। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরকার। নির্বাচনে আসবেন না ভালো কথা। সংবিধান যা আছে সে ভাবেই নির্বাচন হবে। আপনারা ১৪ সালে নির্বাচনে আসেননি তাতে নির্বাচন হয়নি? আগামী নির্বাচনে আগুন দিয়ে স্কুল কলেজ পুড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে। ওদের মাতা মাতি ভালো না। তাদের মতিগতি খুবই খারাপ।
তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন গতি কমছে। তাদের এখন পাবলিক ও নেতাকর্মী নেই। তারা ক্ষমতার রঙিন স্বপ্ন দেখছে। ১০ ডিসেম্বর পল্টনে পাতিলের উপর পাতিল। লাল কার্ড আবার হলুদ কার্ড আবার কেউ কেউ বলে ১১ ডিসেম্বর খালেদা জিয়া দেশ চালাবে। তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আবার নাকি লন্ডন থেকে যুবরাজ আসবে। হায়রে বাংলাদেশ। হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন।
তিনি আরও বলেন, বিএনপি এখন পার্বত্য চট্টগ্রাম রোহিঙ্গা নিয়ে নতুন করে যড়যন্ত্র ও গোলমাল চক্রান্ত করছে। আমরা জানি ২০০১ ও ২০২৪ সাল এক নয়। বাংলাদেশের মানুষ তত্বাবধায়ক সরকার চায় না। শেখ হাসিনা শান্তি ভাবে প্রথম ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। ওই সময় গণভবনে বিদ্যুৎ পানি ও টেলিফোন লাইন কাটা ছিল। ওই তত্বাবধায়ক সরকার আর হচ্ছে না। বিএনপিকে জোর করে নির্বাচনে আনতে যাবনা। কতো ধানে কতো চাল আমরা দেখিয়ে দিব। বিএনপির আন্দোলনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সব ভুয়া আন্দোলন। ২২ দফা ১০ দফা দিয়ে কোন লাভ নেই। তাদের জোটের কোন অভাব নেই। জোটের ভিতরে ভিতরে মান অভিমান শুরু করছে। ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আরও বলেন, আমাদের দল ও জোট ভাংগানো প্রয়োজন নেই। তারাই একসময় ভেংগে যাবে। তাদের খেলার দম ফুরিয়ে গেছে। তারা খেলতে না পারলে কি করবো। আমরা আন্দোলনে ও নির্বাচনে খেলবো। ঢাকা জেলা আওয়ামিলীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ¬ব বড়ুয়া, সংসদ সদস্য সাদেক খান, আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আরাফাত, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ¬ব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম.ই মামুনসহ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন। অনুষ্ঠানে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, নবাবগঞ্জ, দোহার, সাভার, ধামরাই ও আশুলিয়া থেকে দুপুর থেকে শত শত গাড়ি নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়। এসময় তাদের নিজস্ব ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করতে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads