বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৫৬ জনকে জরিমানা  

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৫৬ জনকে জরিমানা  

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল, ২০২০

বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও নৌবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এসময় সামাজিক দূরত্ব না মানায় ৫৬ জনকে জরিমানা করে ৩০ হাজার ৮৫৬ টাকা আদায় করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাসিয়েছে ঢাকা, নারায়ণগঞ্জসহ করোনা আক্রান্ত জেলাগুলো থেকে কোনো লোক যাতে বাগেরহাট জেলায় ঢুকতে না পারে। 

বাগেরহাটের জেলা প্রশাসকের পক্ষ থেকে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, সাংবাদ সংগ্রহের গাড়ী, নিত্য প্রয়োজনীয় ও জরুরি সেবা, খাদ্য সরবারহ, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তার কাজে নিয়োজিত এবং সরকারি যানবাহন স্বাভাবিকভাবে চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads