সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৮১ জনসহ মোট ৩ হাজার ২৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে আরো ১ হাজার ২৬৫ জনকে। এছাড়া আইসোলেশ রয়েছে ৫ জন। এর মাধ্যে সাতক্ষীরা কারাগার আাইসোলেশনে ৩ জন ও মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছে দুই জন।
এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ১১৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ৮টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।





