পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) রাতে ধুলিয়া ইউপির মেহেন্দিপুর গ্রামে ঘটে এ ঘটনা।
ভূক্তভোগি উপজেলার ছিটকা মোহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ওই গণিত শিক্ষক শহীদুল ইসলাম জানান, মুখোসপড়া ৮-৯জনের সঙ্গবন্ধ ডাকাত দল কৌশলে দরজা খুলে তার বসতঘরে প্রবেশ করে ও অস্ত্রেরমুখে ঘরের লোকজনদের হাত-পা বেধে জিম্মি করে নগদ ত্রিশ হাজার টাকাসহ ৫ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।
বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘এ ব্যাপারে কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’





