বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২১

বাউফলে শিক্ষকের ঘরে ডাকাতি


পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৪ এপ্রিল) রাতে ধুলিয়া ইউপির মেহেন্দিপুর গ্রামে ঘটে এ ঘটনা।

ভূক্তভোগি উপজেলার ছিটকা মোহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ওই গণিত শিক্ষক শহীদুল ইসলাম জানান, মুখোসপড়া ৮-৯জনের সঙ্গবন্ধ ডাকাত দল কৌশলে দরজা খুলে তার বসতঘরে প্রবেশ করে ও অস্ত্রেরমুখে ঘরের লোকজনদের হাত-পা বেধে জিম্মি করে নগদ ত্রিশ হাজার টাকাসহ ৫ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘এ ব্যাপারে কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১