বাউফলে এক রাতে ৯ বসতঘরে চুরি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাউফলে এক রাতে ৯ বসতঘরে চুরি

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০২০

পটুয়াখালীর বাউফলের ধানদী গ্রামের ৯ বসতঘরে বুধবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একদল সংঘবদ্ধ সিধেল চোর এসব বসতঘরে হানা দিয়ে নগদ টাকাসহ মোবাইলফোন, স্বর্ণালঙ্কার ও কয়েক লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এসব ঘটনায় থানায় অভিযোগ করবেন জানিয়েছেন ভূক্তভোগী কয়েকজন।

ধানদী বাজারের কয়েক দোকানী জানান, সকালে ধানদী বাহাদুরপুর সরকারি প্রাইমারি স্কুল রাস্তায় চুরি যাওয়া স্বার্ণালঙ্কারের বক্স ও কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়। সম্প্রতি এসব এলাকায় অহরহ চুরির ঘটনা ঘটলেও তা রোধে কারোরই কোন উদ্যোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads