বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় সেলিমের বাড়িতে শনিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নকল প্রশাধনী পণ্য জব্দ করাসহ আব্দুর রাজ্জাক নামের এক কারখানার কারিগরকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বাড়ির মালিক সেলিমের ছোটো ভাই মালিবাগ মোড়ে অবস্থিত ইত্যাদি গ্যালারির মালিক সিরাজল হক সীমারপাড় এলাকায় বড় ভায়ের বাড়িতে নকল প্রশাধনী কারখানার গড়ে তুলে এবং নিম্নমানের কাঁচামাল দিয়ে ভেজাল ও নকল প্রসাধনী পণ্য তৈরি করে দেশী বিদেশী নামীদামী ব্র্যান্ডের বোতল ও স্টিকার লাগিয়ে ওইসব পণ্য নিজের দোকানসহ বিভিন্ন এলাকা খুচরা ও পাইকারি বিক্রির মাধ্যমে ক্রেতা বা ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশ নকল পণ্য তৈরী ও বিপরণের দায়ে কারখানার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলার প্রস্তুুতি নিচ্ছেন।





