কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ করোনা ডেডিকেটেড ইউনিটে আরো ৫টি আইসিইউ সংযোজন করা হয়েছে।
আজ রোববার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’র উদ্যোগে নতুন ৫টি আই সি ইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালকের ডা. মোঃ ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়।
এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হলো।
এর আগে, গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। পর্যাপ্ত আইসিইউ না থাকার কারণে এই হাসপাতালে মৃতের সংখ্যা বাড়ছিলো বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এ কারণেই মন্ত্রী এসব আইসিইউ এর সরঞ্জামাদি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জনবল পেলে খুব দ্রুুতই এ পাঁচটি আইসিইউ চালু করা হবে বলে জানান মো. ফরিদুল আলম, উপ- পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ।





