আপডেট : ২১ June ২০২০
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ করোনা ডেডিকেটেড ইউনিটে আরো ৫টি আইসিইউ সংযোজন করা হয়েছে। আজ রোববার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’র উদ্যোগে নতুন ৫টি আই সি ইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালকের ডা. মোঃ ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হলো। এর আগে, গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। পর্যাপ্ত আইসিইউ না থাকার কারণে এই হাসপাতালে মৃতের সংখ্যা বাড়ছিলো বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এ কারণেই মন্ত্রী এসব আইসিইউ এর সরঞ্জামাদি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জনবল পেলে খুব দ্রুুতই এ পাঁচটি আইসিইউ চালু করা হবে বলে জানান মো. ফরিদুল আলম, উপ- পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১