ফুলপুরে নওমুসলিমের জায়গা উদ্ধার করে ঘর করে দিল প্রশাসন

ফুলপুরে নওমুসলিম ইউসুফের জায়গা দখলমুক্ত করতে সরেজমিনে ইউএনও মো. সাইফুল ইসলাম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুলপুরে নওমুসলিমের জায়গা উদ্ধার করে ঘর করে দিল প্রশাসন

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২০

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নওমুসলিমের জায়গা বেদখলমুক্ত করে সরকারি ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের ভালকি মৌজায় মৃত সফির উদ্দিন মাস্টারের বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৪ বছর আগে নওমুসলিম ইউসুফ ও তার বোনের জন্য সরকার ১৫ শতাংশ খাস জমি বরাদ্দ দেয়। পরে এতে বালিয়া মাদরাসার উস্তাদ ও ছাত্ররা ইউসুফকে একটি টিনের ঘর করে দেয়। এরপর একটি কুচক্রী মহলের প্ররোচনায় আগে যারা জমিটি ভোগদখল করে খেত তারা নওমুসলিমের ওই জায়গাটি বেদখল দেয়। এরপর চলে যায় প্রায় ৪ বছর। পরে গতকাল বুধবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশনায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ওই জায়গা বেদখলমুক্ত করা হয় এবং নওমুসলিম পরিবারের জন্য সরকারি একটি ঘর বরাদ্দ দিয়ে ওইদিনই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads