স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত নোটিশ পেয়ে পাবনার চাটমোহরে চায়না খাতুন (৪২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের আজাহার আলী সরকারের স্ত্রী।
বুধবার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, ৬ মাস আগে চায়না খাতুনের ২য় বিয়ে হয় আজাহার সরকারের সাথে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ঘটনার দিন চায়না তার বোনের বাড়িতে বেড়াতে যান। এ সময় তালাকের নোটিশ পান। নোটিশ পেয়ে স্বামীর বাড়িতে এসে মঙ্গলবার দিবাগত রাতে সবার অগচরে সে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খান।
তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেখ মোঃ নাসীর উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।





