পয়লা ফাল্গুনে মেলায় আসছে রহমান মুফিজের 'মাউথ অর্গান যেভাবে বাজে'

সংগৃহীত ছবি

ফিচার

পয়লা ফাল্গুনে মেলায় আসছে রহমান মুফিজের 'মাউথ অর্গান যেভাবে বাজে'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২০

কবি রহমান মুফিজের চতুর্থ কাব্যগ্রন্থ 'মাউথ অর্গান যেভাবে বাজে' প্রকাশিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। আসছে পয়লা ফাল্গুন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বইটি প্রকাশ করছে অনার্য পাবলিকেশন্স। মেলার ৩৪২-৩৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
২০১৮ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয় কবির তৃতীয় কাব্যগ্রন্থ 'রহমান বাড়ি যাও'। বইটি আদৃত হয় পাঠকমহলে। রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নানা অভিঘাত থেকে উঠে আসা বিচিত্র অভিজ্ঞতাসমৃদ্ধ শব্দ- উপমা, শ্লেষ আর রূপকের ব্যবহারে ‘রহমান বাড়ি যাও’ গ্রন্থের কবিতাগুলো হয়ে ওঠে যেন পাঠকেরই মূর্ত-বিমূর্ত উপলব্ধির প্রকাশ।

কবির ভাষ্যে ‘মাউথ অর্গান যেভাবে বাজে' কাব্যগ্রন্থে কবিতাপ্রেমী পরিণত পাঠকমাত্রই ভিন্ন অনুভব-উপলব্ধির খোঁজ পাবেন। পাবেন সময় ও বাস্তবতার ভাষা, কুয়াশা, আশা, পরমাশা, রূপকে মিশ্রিত অদ্ভুত সুর, প্রেম ও কাম থেকে উৎসারিত মুহূর্তের উন্মন অনুভূতিগুলো। অথবা পেয়ে যেতে পারেন নিজেরই নানামাত্রিক ছায়া।

১৭ মে ১৯৭৯ সালে কক্সবাজারের চৌফলদণ্ডীতে জন্মান রহমান মুফিজ।

তার প্রকাশিত কাব্যগ্রন্থ- বিপরীত বিনাশ (২০০৫), বিষনগর (২০১২), রহমান বাড়ি যাও (২০১৮)

তিনি আদিঅন্ত (ছোটকাগজ ২০০৯), শিশির (শিশু সাময়িকী ১৯৯৮-২০০২) সম্পাদনা করেন।

পেশা হিসেবে সাংবাদিকতা বেছে নেন কবি। কাজ করেছেন দৈনিক কক্সবাজার, সংবাদ, বাংলাদেশ সময়, যায়যায়দিন, ভোরের পাতা, বাংলামেইল ও খোলা কাগজে।

তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সদস্য। , বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি সম্পাদকমণ্ডলীর সদস্য তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads