আপডেট : ১২ February ২০২০
কবি রহমান মুফিজের চতুর্থ কাব্যগ্রন্থ 'মাউথ অর্গান যেভাবে বাজে' প্রকাশিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। আসছে পয়লা ফাল্গুন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বইটি প্রকাশ করছে অনার্য পাবলিকেশন্স। মেলার ৩৪২-৩৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। কবির ভাষ্যে ‘মাউথ অর্গান যেভাবে বাজে' কাব্যগ্রন্থে কবিতাপ্রেমী পরিণত পাঠকমাত্রই ভিন্ন অনুভব-উপলব্ধির খোঁজ পাবেন। পাবেন সময় ও বাস্তবতার ভাষা, কুয়াশা, আশা, পরমাশা, রূপকে মিশ্রিত অদ্ভুত সুর, প্রেম ও কাম থেকে উৎসারিত মুহূর্তের উন্মন অনুভূতিগুলো। অথবা পেয়ে যেতে পারেন নিজেরই নানামাত্রিক ছায়া। ১৭ মে ১৯৭৯ সালে কক্সবাজারের চৌফলদণ্ডীতে জন্মান রহমান মুফিজ। তার প্রকাশিত কাব্যগ্রন্থ- বিপরীত বিনাশ (২০০৫), বিষনগর (২০১২), রহমান বাড়ি যাও (২০১৮) তিনি আদিঅন্ত (ছোটকাগজ ২০০৯), শিশির (শিশু সাময়িকী ১৯৯৮-২০০২) সম্পাদনা করেন। পেশা হিসেবে সাংবাদিকতা বেছে নেন কবি। কাজ করেছেন দৈনিক কক্সবাজার, সংবাদ, বাংলাদেশ সময়, যায়যায়দিন, ভোরের পাতা, বাংলামেইল ও খোলা কাগজে। তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সদস্য। , বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি সম্পাদকমণ্ডলীর সদস্য তিনি।
২০১৮ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয় কবির তৃতীয় কাব্যগ্রন্থ 'রহমান বাড়ি যাও'। বইটি আদৃত হয় পাঠকমহলে। রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নানা অভিঘাত থেকে উঠে আসা বিচিত্র অভিজ্ঞতাসমৃদ্ধ শব্দ- উপমা, শ্লেষ আর রূপকের ব্যবহারে ‘রহমান বাড়ি যাও’ গ্রন্থের কবিতাগুলো হয়ে ওঠে যেন পাঠকেরই মূর্ত-বিমূর্ত উপলব্ধির প্রকাশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১