সারা দেশ

পৌরসভা নির্বাচনে বিদ্রোহীর পক্ষে অবস্থান, ৬ জনকে কারণ দর্শানোর নোটিস

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০২১

পটুয়াখালীর আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষালম্বন করায় বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতার বাবা-ভাইসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এদের মধ্যে দু’জনকে উপজেলা আওয়ামী লীগ ও চারজনকে পৌর আওয়ামী লীগ নোটিসশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে জবাব সন্তোষজনক না হলে গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে স্থায়ী ভাবে দল থেকে বহিষ্কার করা হবে।

আগামী ২৮ নভেম্বর গলাচিপা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মেয়র আহসানুল হক তুহিনকে পুনরায় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মুঃ মামুন আজাদ দলের মনোনয়ন বঞ্চিত হয়ে জগ মার্কা নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মামুন আজাদের বাবা উপজেলা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ এবং বড় ভাই উপজেলা কার্যকরী কমিটির সদস্য মোঃ মেহেদী মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পৌর আওয়ামী লীগ কমিটির সহ-দপ্তর সম্পাদক হাফিজুর রহমান পনু, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, সদস্য মনিরুজ্জামান বাচ্চু ও ৪নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীরকে নোটিশ দিয়েছে। সংশ্লিষ্টদের স্বাক্ষরিত নোটিস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads