এসএসসি পরীক্ষার কক্ষে নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার সকালে মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাদের বহিষ্কারের আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা যায়, রোববার বেলা দশটা থেকে এসএসসি ভোকেশনাল বিভাগের (কারিগরি) ট্রেড-২ বিষয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন মির্জাপুর সরকারি কলেজ কেন্দ্রের তিন তলার একটি কক্ষ পরিদর্শনে এসে গাইড বই দেখে নকলের দায়ে সাথে সাথে দুই বিদ্যালয়ের তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।





