ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ছোট-বড় ১৭টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি দিয়ে বিপুল সংখ্যক ফেরি পার করা হলেও উভয়ঘাটেই যানবাহন সংখ্যা বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে বাস-ট্রাক মিলিয়ে ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। বিপুল সংখ্যক ফেরি পার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে, শুক্রবার দুপুরে লঞ্চ চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দি।
পান্না লাল নন্দি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশনায় গত ২৫ মে মঙ্গলবার বিকেল ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের নৌ-নিট্রা বিভাগ কর্মকর্তা শাহ আলম জানান, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বিআইডব্লিটিসিথর পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭ ফেরি রয়েছে। কিন্তু ফেরিগুলো পুরনো হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যেই ফেরিগুলোকে সাময়িক মেরামতে রাখতে হয়। শুক্রবার এ ঘাটে যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিটিসিথর উভয়ঘাটের কর্মকর্তা ও ঘাট সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শুক্রবার বিকেলে বাস-ট্রাক মিলিয়ে ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিটিসির আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, সচল ১৬টি ফেরি দিয়ে সার্বক্ষণিকভাবে যানবাহন পার করা হচ্ছে। একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।
এদিকে, আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের ফেরির পন্টুন পানিতে ডুবে থাকায় এ ঘাটে গত কয়েকদিন ধরেই নানা সমস্যা হচ্ছে। একটি মাত্র ঘাটের পন্টুনের র্যাম পানিতে ডুবে থাকায় গত শুক্রবার রাত থেকেই ফেরি পারের জন্য যানবাহন ঘাটে এসে আটকে থাকে। এতে যাত্রী, শ্রমিক ও ট্রাক শ্রমিকদের নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে তাদের খাওয়া-ঘুমসহ নানা দুর্ভোগ পোহাতে হয়। নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ বেশি ছিল৷ শুক্রবার রাতে সরেজমিন ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পন্টুনের র্যাম পানিতে ডুবে থাকায় সন্ধায় ফেরি আনলোড করার সময় মালবাহী ট্রাক পন্টুনের পানিতে আটকে পড়ে। এ সময় ৩টি ফেরি আরিচা ঘাটে আনলোডের জন্য অপেক্ষায় থাকে। আটকে পড়া ট্রাক চালক মামুন বলেন, ট্রাকে ( ঢাকা মেট্রো ১৪-৭৫১১) ভুট্টা বোঝাই করে তিনি ময়মনসিংহ যাচ্ছিলেন। আরিচা ঘাটে এসে সন্ধায় গাড়ি পন্টুনে আটকে পরে। তিনি সন্ধা থেকে র্যাকারের অপেক্ষা থাকার রাত প্রায় ১১ টায় রাকার এসে পৌছায়। পরে র্যাকার দিয়ে টেনে মালবাহী ট্রাক পাড়ে উঠায়। যাত্রী ও শ্রমিকরা অভিযোগ করেন, পন্টুন পানিতে থাকার জন্য টাক শ্রমিক ও যাত্রীদের মারাত্নক দুর্ভোগ পোহাতে হয়।
গতকাল শুক্রবার আরিচা ফেরি ঘাটে ডুবে থাকা ফেরির একমাত্র পন্টুনের রেমটি দীর্ঘ চেষ্টার পর দুপুরে হাই-লেভেলে তোলা হয়েছে। এতে ফেরিতে যানবাহন লোড-আনলোড স্বাভাবিক হলেও ঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। দীর্ঘ সময় ফেরিতে যানবাহন লোড-আনলোড বন্ধ থাকার কারনে ফেরি পারের অপেক্ষায় থাকা যানবাহন শ্রমিক ও যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।





