দৈহিক সম্পর্কে অনিহা, স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

দৈহিক সম্পর্কে অনিহা, স্ত্রীকে গলা কেটে হত্যা

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে, ২০২১

ফতুল্লায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আটক স্বামী হীরা চৌধুরী। চাহিদা মত দৈহিক সম্পর্কে মিলিত না হওয়ায় ক্ষুব্দ হয়েই স্ত্রী তানজিদা আক্তার পপিকে গলা কেটে হত্যা করে হীরা।গত বৃহস্পতিবার বিকেলে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে হীরা চৌধুরী এই জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ মে সকালে নিজ বাড়িতেই দুই ছেল সন্তানের জননী স্ত্রী তানজিদা আক্তার পপিকে হাত পা বেধে ধাঁরালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামী হীরা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে নিহতের ভাই শাকিল বাদি হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন মাসুদ জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা চৌধুরী স্বীকার করে, চাহিদা অনুযায়ী শারীরিক মেলামেশা করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করে। আদালতে হত্যার দায় স্বীকার করতে রাজি হলে তাকে আদালতে হাজির করা হয়। তবে এ ছাড়াও অন্য কারণ আছে কিনা তা তদন্ত চলছে।

নিহত তানজিদা আক্তার পপি (২৫) বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকার মৃত আলী আশরাফের মেয়ে। হীরা চৌধুরী পূর্ব লামাপাড়ার এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। পারিবারিক ভাবে ১৩ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে তুষার (১০) ও ফুয়াদ (৭) নামে দুই ছেলে সন্তানের জন্ম হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads