দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালীতে সাংবাদিকরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ ক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ এবং সাংবাদিক মোজাহিদুল ইসলাম প্রিন্স।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।





