বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০২১

পটুয়াখালীতে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 


দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি  ও তার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালীতে সাংবাদিকরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ ক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন, বর্তমান  সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ এবং সাংবাদিক মোজাহিদুল ইসলাম প্রিন্স।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১