নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

দুর্ঘটনা

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। 

আজ বুধবার সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন।  

জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads