আপডেট : ০৯ September ২০২০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১