সারা দেশ

নীলফামারী-৪ আসনকে র্স্মাট করা হবে: স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম

  • ''
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০২৪

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারী-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতিকের স্বতন্ত্র  প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন- কিশোরগঞ্জে শিল্পকারখান স্থাপন, বেকারত্ব দূরকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও কিশোরগঞ্জে একটি পৌরসভায় রুপান্তর করা হবে। অন্যদিকে শিক্ষানগরী সৈয়দপুরের মান উন্নত করতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ তরান্বিত করা হবে। তিনি কাঁচি প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন পথসভায় এ প্রতিশ্রতিগুলো দেন। তিনি আরও বলেন- আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমাকে আপনারা ব্যবহার করে উন্নয়ন বুঝে নিবেন। নীলফামারী-৪ আসনে পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হবে। যাতে এ আসনটি একটি স্মার্ট আসনে রুপান্তরিত হয়।

নীলফামারী-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতিকের স্বতন্ত্র  প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন- কিশোরগঞ্জে শিল্পকারখান স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও কিশোরগঞ্জকে পৌরসভায় রুপান্তর করা হবে। সৈয়দপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ তরান্বিত করা হবে। তিনি কাঁচি প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন পথসভায় এ প্রতিশ্রতিগুলো দেন। তিনি আরও বলেন- আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমাকে আপনারা ব্যবহার করে উন্নয়ন বুঝে নিবেন। নীলফামারী-৪ আসনে পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হবে। যাতে এ আসনটি একটি স্মার্ট আসনে রুপান্তরিত হয়।

কনকনে শীত উপেক্ষা করে শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক কিশোরগঞ্জ-সৈয়দপুরের অলিগলিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। হ্যান্ডমাইক নিয়ে জনবসতি এলাকায় বক্তব্য দিচ্ছেন। ভোটারদেরকে কাঁচি মার্কায় ভোট দেয়ার আহŸান জানাচ্ছেন ।

শিল্পপতি সিদ্দিকুল আলম জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে এ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন মাঠে এখন পর্যন্ত হেভিয়েড প্রার্থী হিসেবে রয়েছেন। তিনি জাতীয় পার্টির জেলা কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছে। দল থেকে অব্যহতি দেয়া প্রসঙ্গে এ প্রার্থী জানান- আমার কাছে দলের চেয়ে জনগণের মূল্য বেশি। তাই আমি দলের চিন্তা না করে সাধারণ মানুষের সারাজীবন সেবা করতে চাই। এ আসনের ভোটাররা আমাকে চায় বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

তিনি গত মঙ্গলবার বাহাগিলী ঘাটে একটি পথসভা করেন। কাঁচি প্রতিকের প্রার্থীর পথসভার কথাশুনো ওই এলাকাসহ পাশ্ববর্তী এলাকার হাজার হাজার ভোটাররা পথসভায় মিলিত হয়। পথসভাটি মূহুর্তের মধ্যেই ভোটারদের ভিড়ে যেন সভায় পরিণত হয়।  এ পথসভায় স্বতন্ত্র প্রার্থী ভোটারদের কথাশুনেন মন দিয়ে। পরে তিনি তার বক্তব্যে ভোটারদের মন থেকে বলা কথাগুলোর উত্তর দেন। তিনি তার বক্তব্যে বলেন-আমি শিল্পপতি মানুষ। আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি বাকি জীবনটি আপনাদের সেবায় নিবেদন করতে চাই। আপনারাই আমার চালিকা শক্তি। আপনাদের পরামর্শ নিয়ে এ এলাকার উন্নয়ন করবো। শিল্পকারখানা স্থাপন, বেকারত্ব দূরকরণ, কর্মসংস্থান সৃষ্টি করা সহ সকল বিষয়ে পরিকল্পনা মোতাবেক উন্নয়ন করবো। এ পথ সভায় বক্তব্য রাখেন বাহাগিলী ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু, বাবুল হোসেন, স্বপন মিয়া, ডাবলু মিয়া প্রমুখ।   

তিনি এ প্রতিবেদককে জানান- ভোটারদের মন জয় করতে পেরেছি ইনশাআল্লাহ। ভোটাররা যাতে ৭ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে কাঁচি মার্কায় ভোট দেন সে আহŸানও করছি বিভিন্ন পথ সভায়। সাধারণ ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন- আমি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তা-ঘাট, অবকাঠামোসহ সকল উন্নয়ন কাজ পরিকল্পনা মতো করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads