সারা দেশ

নীলফামারীর কিশোরগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণায় প্রেস কনফারেন্স

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২৩

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
গৃহহীন ও ভূমিহীন ঘোষণা হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। ভার্সুয়াল অনুষ্ঠােও মাধ্যমে ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাসহ কিশোরগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ মার্চ) প্রেস কনফারেন্সের মাধ্যমে ইউএনও স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নূর—ই—আলম সিদ্দিকী বলেন— উপজেলায় ১ম পর্যায়ে ১৪০ টি, ২য় পর্যায়ে ১৭০ টি, ৩য় পর্যায়ে ২২৭ টি, ৪র্থ পর্যায়ে ৪৫ টি মোট ৫৮২ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও ২ শতাংশ করে জমি দেয়া হয়েছে। এ ঘর নির্মাণে ব্যায় হয়েছে ১৩ কোটি ৩৭ লক্ষ টাকা। তারা পেয়েছে মাথা গোঁজার ঠাই। এছাড়া বাংলাদেশ সেনা বাহিনী কতৃর্ক নির্মিত ব্যারাকে ৮০ টি গৃহ নিমার্ণ করে ৮০ টি পরিবারকে দেয়া হয়েছে বাড়ি। এসকল পরিবারের সদস্যকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া পারিবারিক সবজি বাগান করার উদ্দে্যাগ নেয়া হয়েছে। আমরা আনন্দিত যে, বাংলাদেশের প্রথম ভিক্ষুকমুক্ত উপজেলাটি সরকারিভাবে এবার গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হচ্ছে।
এ কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাব আহ্বায়ক আলম হোসেন, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads