আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া:
“সুস্থ্য শরীর সুস্থ্য মন যদি থাকে সমৃদ্ধ বন” এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র্যালী শেষে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সামাজিক বন বিভাগ কুষ্টিয়া এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। জগতি এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার সেন গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার জি এম মোহাম্মদ কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপকারভোগী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বাবলু, উপকারভোগী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ভেড়ামারা উপজেলা এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা রকির উদ্দিন, দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন বাগানের উপকারভোগীবৃন্দ, স—মিল মালিকগণ, ডিপো লাইসেন্সধারী মালিকগণ এবং বন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।





