নাটোর চিনিকলে আখের গুনগত মানসম্পন্ন বীজ আখ উৎপাদন ও বিস্তারের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে দিকে নাটোর সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে আখের গুনগত মান নিশ্চিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, আখের গুনগত মানসম্পন্ন করতে গুনগত বীজ, নিয়মিত পরিচর্যা করতে আখ চাষীদের প্রতি আহবান জানান।
কর্মশালায় নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মোঃ আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, চিনিকলের কৃষি বিভাগের জিএম (কৃষি), ডিজিএম( সম্প্র) কর্মকর্তা সকল, সাবজোন প্রধানগন,সিডিএ, সিআইসিগন ও সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।





