নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে (র্যাব)। রোববার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারা হলেন- উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে আঃ মজিদ (২৬), মল্লিকপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রানা প্রামানিক (২৮), বর্গাছা গ্রামের রমণী সরকারের ছেলে অসীম কুমার (২৩), পূর্ব বাহাদুরপুর গ্রামের বলরাম হালদারের ছেলে বকুল হালদার (৩০), বড়গাছা গ্রামের বরেন্দ্র নাথের ছেলে গোবিন্দ কুমার (২২) এবং সনাতন সূত্রধরের ছেলে সজল কুমার সুত্রধর (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল রাত পর্যন্ত সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ জন অসাধু পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তারা অনেকদিন থেকেই পর্নোগ্রাফি সংরক্ষণ করে অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে বিপদগামী করে আসছে। এ সময় তাদের ব্যবহৃত ৬টি সিপিইউ, ১৪ টি হার্ডডিক্স, ৬টি মনিটরসহ কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরর পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।





