নাঙ্গলকোটে রাতের আঁধারে দোকানের সীমানায় দেয়াল!

নাঙ্গলকোটে দোকানের সীমানায় রাতের আঁধারে দেয়াল তুলেছেন স্থানীয় এক প্রভাবশালী।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাঙ্গলকোটে রাতের আঁধারে দোকানের সীমানায় দেয়াল!

  • মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিলা)
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০১৯

কুমিল্লার নাঙ্গলকোটে রাতের আঁধারে দোকানের সীমানায় দেয়াল তুলেছেন স্থানীয় এক প্রভাবশালী।

গতকাল রবিবার রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির শ্রীহাস্য বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীহাস্য বাজারে ক্রয় সূত্রে ১২ শতক জায়গার মালিক হন শ্রীহাস্য গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম। ওই জায়গার পাশ্ববর্তী জায়গার মালিক একই গ্রামের মৃত. হাজী রহমত আলীর ছেলে প্রভাবশালী মকবুল আহম্মদ। যার সীমানার প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েক বার শালিস বৈঠক করেও কোন সামাধান হয়নি। কিন্তু প্রভাবশালী মকবুল আহম্মদ প্রায় শতাধিক লোক জন নিয়ে রবিবার রাতের আঁধারে ওই জায়গার সীমানার ওপর দেয়াল তুলেছেন। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আব্দুর রহিম বলেন, এ জায়গা নিয়ে আদালতে মামলা থাকা স্বর্তে মকবুল আহম্মদ ভাড়াটিয়া লোকজন দিয়ে রাতের আঁধারে সীমানায় দেয়াল নির্মাণ করেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে উভয় পক্ষ মিলে সার্ভেয়ার দ্বারা জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণের দাবি জানান তিনি।

রাতের আঁধারে দোকানের সীমানায় দেয়াল নির্মাণ করার বিষয়টি অস্বীকার করে প্রভাবশালী মকবুল আহম্মদ বলেন, ক্রয় সূত্রে ৩ শতক জায়গার মালিক তিনি। আমি আমার জায়গায় দখল করে ওয়াল তুলেছি। আপনাদের সমস্যা কি?

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, মামলার তদন্ত কারিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads